
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে এবং ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবীতে মৌলভীবাজারের শেরপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমা ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে ঐ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় শুরুতে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সকলে জড়ো হয়ে শেরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন।
শেষে আবারও মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এসে প্রতিবাদ জানিয়ে উপস্থিত বক্তারা- আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি জানান।
এ ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে- মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলো।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com