চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে এবং ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলাধীন ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দিতে ছাত্র-জনতার উদ্যোগে ঐ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ গেইটের সামন থেকে ছাত্র-জনতা বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে আউশকান্দি হীরাগঞ্জ বাজার হয়ে ঢাকা- সিলেট মহাসড়কের শহীদ কিবরিয়া চত্বর প্রদক্ষিণ শেষে আবারও আউশকান্দি স্কুল ও কলেজ গেইটের সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের সমাপ্তি করা হয়।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com