
নবীগঞ্জ উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যায়ল এন্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে প্রায় ২ ঘন্টা ব্যাপী সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঐ অবরোধ করে।
জানা যায়- আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে গত- ২৭ অক্টোবর ১টার দিকে স্থানীয় বেতাপুর গ্রামের জামাল মিয়ার পুত্র নয়ন মিয়া ও তার সহযোগী দুই যুবক বাজে মন্তব্য ও ছাত্রীকে মারধোর ও শ্লীলতাহানি করেছে বলে ঐ শিক্ষার্থী অভিযোগ করেছে।
ঐ ঘটনার জেরে আজ আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা জড়ো হয়ে সুষ্ঠু বিচারের দাবিতে সকালে প্রতিবাদ মিছিল করে।
একপর্যায়ে শিক্ষার্থীর বন্ধু-বান্ধব সবাই মিলে প্রতিবাদ করলেপরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে সকল শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে অবস্থান নেয় এবং তারা প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় শিক্ষার্থীরা দাবী জানায়- অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
এ খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করেন। এবং ৭২ ঘন্টার মধ্যে বখাটেদের গ্রেফতারের আশ্বস্ত করেন।
এ সময় শিক্ষার্থীরা পুলিশের কথা মতো অবরোধ প্রত্যাহার করে এবং তারা জানায়- অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তীতে আবারো আন্দোলন করা হবে। শেষে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
ক্রিয়েটিভ/ফাহাদ/বুলবুল
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com