
আচারে সাধারণত শর্ষের তেল ব্যবহার করা হয়। পরিমিত পরিমাণে শর্ষের তেল গ্রহণ করা মন্দ নয়। তা ছাড়া এই তেলের সঙ্গে মিশে থাকে আচারে ব্যবহৃত মসলা। কাজেই মসলার উপকারিতাও পেয়ে যাবেন আচারের তেল থেকে। অর্থাৎ আচারের সঙ্গে আপনার পাতে খানিকটা তেল উঠে এলেও খেয়ে নিতে পারেন নিশ্চিন্তে। তবে মনে রাখতে হবে, আচারের তেল কখনো পুনরায় রান্নায় ব্যবহার করা উচিত নয়। এতে অ্যাসিডিটির ঝুঁকি থাকে, এমনটাই জানালেন রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শম্পা শারমিন খান।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com