আজমিরীগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে নুরুন্নাহার (২০) নামে এক নারীর আত্মহত্যার খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর হাশিমপুর গ্রামে ঐ ঘটনাটি ঘটেছে। নিহত নুরুন্নাহার ঐ এলাকার মগবুল মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, স্বামী ট্রাক্টর নিয়ে রাতে হাল চাষ শেষ করে শুক্রবার ভোর ৬টায় সকালে এসে ঘরে প্রবেশ করে স্ত্রী নুরুন্নাহার কে রুমে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে রুমের দরজা ধাক্কা দিয়ে খুলে প্রবেশ করে দেখেন স্ত্রী টিনের চালের বর্গার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে। স্ত্রীর এ অবস্থা দেখে মগবুল শোর চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে জড়ো হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে ঝুলন্ত থাকা লাশ নামিয়ে লাশের সুরতহাল তৈরি করে এবং থানায় নিয়ে যায়।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.বি.এম মাঈদুল হাছান আত্মহত্যার খবরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে লাশের সুরতহাল তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ব্যাপারে ভিকটিমের পরিবার থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com