মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের শতবর্ষী বিদ্যাপীঠ "আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজে" বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালের শুরুতেই স্কুল মাঠে নিয়মিত এসেম্বলির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটির কার্যক্রম। এতে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিটি ইভেন্টে ছিল তুমুল প্রতিযোগিতা, যা অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি করে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. শিহাবুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক মো. রুবেল মিয়ার সঞ্চালনায় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- মৌলভীভাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সামাদ মিয়া।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক খালিদুর রহমান, প্রধান শিক্ষক (অব.) শাহাব উদ্দিন, দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক নূরুল ইসলাম, শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান, শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাস, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আনছার মিয়া, শিক্ষক মো. আশরাফ আলী, স্থানীয় বিএনপি নেতা শাহাবুদ্দিন আহমদ, আবুল হোসেন প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন- শুধুমাত্র লেখাপড়ার মাধ্যমে নয়, ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি। এসব কার্যক্রম তাদের মেধা এবং সৃজনশীলতার বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।

শেষে অনুষ্ঠানে আগত প্রধান অতিথিকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণীর মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপনী করা হয়।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com