মোঃ ফাহাদ আহমদ, নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোল প্লাজায় খাঁটিহাতা হাইওয়ে থানার বিশেষ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়স ৯ টার দিকে এসআই (নি.) মো. জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ আশুগঞ্জ টোল প্লাজায় ঢাকামুখী লেনে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সিগন্যাল দেন। কিন্তু গাড়িটি সিগন্যাল অমান্য করে ইউটার্ন নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে।
পরে হোটেল উজান ভাটির সামনে গাড়িটি আটকাতে সক্ষম হয় পুলিশ। তল্লাশিকালে প্রাইভেট কারটির সঙ্গে থাকা মো. শরীফ (২৬), পিতা- আনোয়ার, সাং- ফুলবাড়িয়া, থানা- সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রাইভেট কারটি তল্লাশি করে ২৪ কেজি গাঁজা উদ্ধার ও প্রাইভেট কারটি জব্দ করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, মহাসড়কে মাদক, চোরাচালান ও অপরাধ দমনে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। এছাড়াও উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, খাঁটিহাতা হাইওয়ে থানা গত ১ জানুয়ারি ২০২৬ সাল থেকে আনুষ্ঠানিকভাবে সিলেট রিজিয়নের আওতায় আসে। এই অভিযানের মাধ্যমে সিলেট রিজিয়নের অধীনে এটি প্রথম সফল মাদকবিরোধী অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে, যা হাইওয়ে পুলিশের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com