বিশ্বজুড়ে কম্পিউটার ব্যবহারকারীদের কাছে “অপারেটিং সিস্টেম” মানেই যেন ‘উইন্ডোজ’। অ্যাপলের ম্যাকওএস, লিনাক্স বা ইউনিক্স ব্যবহৃত হলেও জনপ্রিয়তার দিক থেকে উইন্ডোজই সবসময় এগিয়ে। আর বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত সংস্করণ হচ্ছে ‘উইন্ডোজ ১০’।
কিন্তু সম্প্রতি মাইক্রোসফট ঘোষণা দিয়েছে— আগামী ১৪ অক্টোবর ২০২৫ থেকে উইন্ডোজ ১০ এর জন্য আর কোনো সিকিউরিটি আপডেট বা টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হবে না। এর মানে, ওই তারিখের পর থেকে উইন্ডোজ ১০ চালানো কম্পিউটারগুলো বিভিন্ন সাইবার হুমকি ও হ্যাকারদের আক্রমণের ঝুঁকিতে পড়বে।
মাইক্রোসফট জানিয়েছে, তারা ইউজারদেরকে উইন্ডোজ ১১-এ আপগ্রেড করতে উৎসাহ দিচ্ছে। তবে অনেক পুরনো কম্পিউটার উইন্ডোজ ১১ চালানোর জন্য উপযুক্ত নয়, ফলে নতুন পিসি কেনা ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প থাকছে না।
মার্কিন ভোক্তা অধিকার সংগঠন পিআইআরজি (PIRG) মাইক্রোসফটের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। সংগঠনের সিনিয়র ডিরেক্টর নাথান প্রক্টর বলেন,
“উইন্ডোজ ১০ সাপোর্ট বন্ধের সিদ্ধান্ত ভোক্তা ও পরিবেশ— দুইয়ের জন্যই বিপর্যয় ডেকে আনবে। মানুষ টেকসই প্রযুক্তি পাওয়ার অধিকার রাখে।”
তিনি আরও বলেন, “অনেক ব্যবহারকারী এখনও এমন কম্পিউটার ব্যবহার করছেন যা একদম ঠিকঠাক চলছে। শুধুমাত্র সফটওয়্যার সাপোর্ট বন্ধ হওয়ার কারণে এগুলো বাতিল করা পরিবেশের জন্যও মারাত্মক ক্ষতিকর।”
মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের প্রায় ১৪০ কোটি কম্পিউটার উইন্ডোজে চলছে, যার মধ্যে ৪৩ শতাংশেই উইন্ডোজ ১০ ব্যবহৃত হচ্ছে।
যুক্তরাজ্যেই প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ এখনও উইন্ডোজ ১০ চালাচ্ছেন। জরিপ বলছে— সাপোর্ট বন্ধ হলেও প্রায় ২৫% ইউজার উইন্ডোজ ১০ ব্যবহার চালিয়ে যাবেন, আর প্রতি ৭ জনে মাত্র ১ জন উইন্ডোজ ১১ এর জন্য নতুন কম্পিউটার কিনবেন।

মাইক্রোসফট ইউজারদের জন্য দুটি অপশন রেখেছে —
এই ESU প্রোগ্রামের আওতায় ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত নিরাপত্তা আপডেট পাওয়া যাবে। তবে কোনো কারিগরি সহায়তা বা নতুন ফিচার আপডেট দেওয়া হবে না।

২০১৫ সালে প্রকাশিত উইন্ডোজ ১০ এক দশক ধরে অন্যতম জনপ্রিয় ও নিরাপদ অপারেটিং সিস্টেম হিসেবে পরিচিত ছিল। কিন্তু ১৪ অক্টোবরের পর থেকে আর কোনো আপডেট না আসায় এটি ধীরে ধীরে অরক্ষিত ও অচল হয়ে পড়বে।
এর ফলে—

সব মিলিয়ে বলা যায়, যাদের কম্পিউটার উইন্ডোজ ১১ চালাতে সক্ষম নয়, তারা এক বড় প্রযুক্তিগত ও নিরাপত্তাজনিত সংকটে পড়তে যাচ্ছেন।
মাইক্রোসফটের এই সিদ্ধান্ত নতুন প্রযুক্তিতে অগ্রগতির ইঙ্গিত দিলেও, সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি নিঃসন্দেহে এক অশুভ বার্তা।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com