
সিলেটের ওসমানীনগরে মো. আরাফাত আলী (৪৭) নামের এক যুবক চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের চর তাজপুর এলাকা থেকে বের হওয়ার পর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে গতকাল রোববার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর ভাই মো. ঝুমন মিয়া।
জিডির তথ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর বিকেল চারটার দিকে চর তাজপুর এলাকা থেকে নিখোঁজ হন আরাফাত আলী। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেন। তবে চার দিনেও তাঁর সন্ধান মেলেনি।
পরে ২১ সেপ্টেম্বর ওসমানীনগর থানায় জিডি করেন তাঁর ভাই ঝুমন মিয়া। জিডিতে নিখোঁজ ব্যক্তির শারীরিক বর্ণনা দেওয়া হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৪৭ বছর, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি এবং ওজন প্রায় ৪৫ কেজি। জিডিতে তাঁর গায়ের রং ও পরনের পোশাকের বিবরণও উল্লেখ করা হয়েছে।
নিখোঁজ আরাফাত আলীর বাড়ি ওসমানীনগর উপজেলার ২ নম্বর সাদিপুর ইউনিয়নের চর তাজপুর এলাকায়। পরিবারের পক্ষ থেকে তাঁর সন্ধান পেতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।
নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে তাঁর পরিবারের দেওয়া ০১৬১২-৭৯১৪৫৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com