
বিবৃতি:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব। বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে হাসপাতালটিতে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার আহত হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতারা।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় বিভিন্ন টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা এ ঘটনার প্রতিবাদে সভা করেন।
এক বিবৃতিতে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজান মোহাম্মদ, সহসভাপতি মো. সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফাহাদ আহমদ, কোষাধ্যক্ষ এম এ রহিম ও নির্বাহী সদস্য মো. নাজমুল আলম হামলার ঘটনায় নিন্দা জানান।
বিবৃতিতে তাঁরা বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নেতারা আহত দুই সাংবাদিকের সুস্থতা কামনা করেন এবং কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com