মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে কুশিয়ারা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) হামরকোনা যুব-সমাজের উদ্যোগে ঐ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার থেকে মোট ১৪টি নৌকা অংশগ্রহণ করে। এ সময় নদীর তীরে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ ও আনন্দ উল্লাসে মেতে উঠেন প্রায় লক্ষাধিক মানুষ।
প্রতিযোগিতায় বাড়তি আকর্ষণ হিসেবে দেখা গিয়েছে বিভিন্ন ধরনের রঙ-বেরঙের নৌকায় মানুষদের অনন্দ উপভোগ করা। হাজার হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজে। বিভিন্ন বয়সের মানুষ নদীর দু’পাড়ে দাঁড়িয়ে নানা বর্ণে ও বিচিত্র সাজে সজ্জিত দৃষ্টি নন্দন নৌকার তুমুল বাইচ প্রতিযোগিতা প্রত্যক্ষ করা।
এ সময় প্রতিযোগীতায়-কর্নেল আহমেদ কর্নেল এর সভাপতিত্বতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএন পির প্রথম সাধারন সম্পাদক ফখরুল ইসলাম, এলো মিয়া, ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মারুফ আহমেদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত উপ-সাধারন সম্পাদক সারোয়ার মজুদার ইমন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের আকিদুর রহমান সুহান, এম এস আলম, খালেদ মিয়া, নছির আহমদ, ছাত্রদল নেতা মোদ্দত আহমেদ মোহন প্রমুখ।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মোট ৪টি নৌকা অংশগ্রহণ করে। এরমধ্যে চ্যাম্পিয়ন হিসেবে রাজনগরের শাহ-মোস্তফার তরী ১ম পুরস্কার মোটরসাইকেল বিজয়ী হয়। রানার্সআপ হিসেবে ২য় পুরস্কার ১টি ফ্রিজ বিজয়ী হয় নবীগঞ্জের শাহপরানের তরী ও ৩য় পুরস্কার ১টি এলইডি টেলিভিশন বিজয়ী হয় শেরপুরের কুশিয়ারার তরী। এ সময় ৪র্থ হিসেবে ১টি মোবাইল বিজয়ী হয় ওসমানীনগরের কানাইশাহর তরী নামের একটি নৌকা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নিকট পুরস্কার প্রদান করা হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে আসা দর্শকরা জানান, হারিয়ে যাওয়া গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন যেনো আগামীতে অব্যাহত থাকে এমনটাই আশা ও প্রত্যাশা।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com