
ডেস্ক রিপোর্ট:
মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলতে গিয়ে ‘ক্রসফায়ার’ শব্দটি রূপক অর্থে ব্যবহার করেছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার অর্থে তিনি শব্দটি ব্যবহার করেননি বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপির বক্তব্য নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও শিরোনামের পরিপ্রেক্ষিতে এ ব্যাখ্যা দেয় পুলিশ সদর দপ্তর।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনায় চারজন সদস্য নিহত এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন।
এ ছাড়া সাংবাদিকদের সম্পর্কে আইজিপির মন্তব্য প্রসঙ্গে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, তিনি সাংবাদিকদের নিয়ে ঢালাও কোনো মন্তব্য করতে চাননি; বিষয়টি অসাবধানতাবশত হয়েছে।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, মানবাধিকার সমুন্নত রেখে আইনের শাসন প্রতিষ্ঠায় পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র: বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com