
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে এলাকার উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
শুক্রবার (৯ অক্টোবর) বাদ মাগরিব সরকার বাজারের আল-মাহবুব কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খলিলপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আশরাফ মিয়ার সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শেখ আবু মুছা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- মৌলভীবাজার জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শেখ আবদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইসমাঈল আলী।
বক্তারা বলেন, এলাকার মানুষের কল্যাণ, উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এছাড়াও সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com