নিজস্ব প্রতিবেদক, ওসমানীনগর (সিলেট):
সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের থানাগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মানসুর প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এ ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। পরীক্ষায় তার রোল নম্বর ছিল ৬০২৫৬৪২।
তাহমিদ মানসুর একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ছড়াকার ও লেখক আমিনুল ইসলাম সফর এবং সহকারী শিক্ষিকা লিজা বেগম চৌধুরীর প্রথম সন্তান। তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এর আগে তাহমিদ ওসমানীনগরের খাদিমপুরে আয়োজিত ঐতিহ্যবাহী ‘অগ্নিবীণা মেধা বৃত্তি-২০২৫’ অর্জন করে মেধার স্বাক্ষর রেখেছিল। ধারাবাহিক এ অর্জন তার শিক্ষাজীবনের জন্য নতুন অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।
তাহমিদের অভিভাবকরা জানান, ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে সে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তারা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com