দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রাখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্য শাখার সদস্য মিলাদ হোসেন রুবেল। তার এই আগমনকে ঘিরে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে দেখা যায় এক উচ্ছ্বসিত জনসমাগম- যা যেন রূপ নিয়েছিল এক অনন্য পুনর্মিলনী উৎসবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমধর্মী পথসভা। এতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামনুর চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, খলিলপুর ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর খান, ২নং মনুমুখ ইউনিয়ন যুবদলের সভাপতি রায়হান আহমদ, খলিলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজন আহমদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রুবেলকে স্বাগত জানাতে শেরপুরজুড়ে ছিল উৎসবের আমেজ। দলের নেতাকর্মীদের মুখে মুখে শোনা যায়- প্রবাসে থেকেও দলীয় ভাবনা ও আন্দোলনের প্রতি তার অবিচল নিষ্ঠার প্রশংসা।
পথসভায় বক্তারা বলেন, রুবেল শুধু প্রবাসে নয়, দেশের রাজনীতির প্রতিও দায়িত্বশীল একজন তরুণ নেতা। তার মতো নেতৃত্বই আজকের তরুণ সমাজকে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠান শেষে মিলাদ হোসেন রুবেল বলেন, দেশের মাটিতে ফিরে আসা মানেই শুধু আবেগ নয়- এটি দায়িত্বের জায়গা। দলের প্রতি, দেশের প্রতি আমার অঙ্গীকার আগের মতোই অটুট থাকবে।
শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরের প্রাণবন্ত এই আয়োজন যেন রাজনৈতিক বন্ধনের পাশাপাশি প্রবাসী নেতৃত্ব ও স্থানীয় কর্মীদের ঐক্যের নতুন বার্তা বহন করল।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com