নবীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করেছে দ্যা মাস্টার ব্লাস্টার দল। মঙ্গলবার (১৫ জানুয়ারি) যোগল-কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে শাখাবরাক রাজনগরের বিপক্ষে ঐ দল জয়লাভ অর্জন করে।
এ সময় টুর্নামেন্টের বিজয়ী দল হিসেবে দ্যা মাস্টার ব্ল্যাস্টার দলকে ১টি মোটরসাইকেল ও ১টি ট্রফি পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এতে রানার্সআপ হিসেবে শাখাবরাক রাজনগরকেও ১টি ফ্রিজ ও ১টি ট্রফি প্রদান করা হয়।
অনুষ্ঠিত ফাইনাল খেলায়া প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (সিলেট বিভাগ) যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- হবিগঞ্জ ১ আসনের (নবীগঞ্জ-বাহুবল) সাবেক এমপি শেখা সুজাত মিয়া, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, খেলার শুরুতে শাখাবরাক রাজনগর দ্যা মাস্টার ব্ল্যাস্টারের বিপক্ষে ব্যাটে নেমে ২১৬ রানের টার্গেট দেয়। পরে দ্যা মাস্টার ব্ল্যাস্টার ৭ উকেট এ জয়লাভ করে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com