ঢাকা- সিলেট মহাসড়কে নবীগঞ্জের দিনারপুর কলেজের সামনে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত ও একজন আহত হয়েছেন । এ সময় নিহতের গাঁয়ে কস্টেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১০ কেজির বেশী গাজা পেয়েছে পুলিশ।
নিহত মোটরসাইকেল চালক চুনারুঘাট উপজেলার ৩ নং দেওয়ারগাছ ইউনিয়নের বাঘারু গ্রামের আব্দুল মান্নানের পুত্র জাকির হোসেন (২৫) ও আহত ব্যাক্তি একই উপজেলার একডালা গ্রামের মৃত আলী হোসেনের পুত্র আজগর আলী (৩৫)।
রোববার (২৭অক্টোবর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায়,রোববার সকালে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামের দিনারপুর কলেজের সামনে সিলেট থেকে ঢাকাগামী অজ্ঞাতনামা একটি গাড়ির মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জাকির হোসেন(২৫) নিহত হন আহত হন তার সাথে থাকা আজগর আলী (৩৫)। তারা মোটর সাইকেল দিয়ে চুনারুঘাট থেকে সিলেট যাচ্ছিলেন। দূর্ঘটনায় শিকার মোটরসাইকেলের কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এসময় নিহত জাকির হোসেনের শরীরে কস্টেপ দিয়ে প্যাঁচানো ও মোটর সাইকেলের সীটের ভিতর থেকে মোট ১০কেজি ৩০০ গ্রাম গাজা পাওয়া যায়।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলে গাঁজা থাকায় আজগর আলী (৩৫) কে শেরপুর হাইওয়ে থানার পুলিশ আটক করেছে।
হাইওয়ে থানার এস আই হাদিউল ইসলাম দূর্ঘটনা ও আটকরে সত্যতা নিশ্চিত করেছেন। ।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com