নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে চোরি ও ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক ২জন আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদ ভিত্তিতে নবীগঞ্জ থানা এলাকা থেকে চোরি ও ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পরোয়ানাভুক্ত পলাতক আসামি উপজেলার কেলী কানাইপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র রাজন মিয়া( ২৪) ও পৌর এলাকার আনমনু গ্রামের মৃত খেলন মিয়ার পুত্র সুমন মিয়া (২০) কে জিআর-৬০/২২ (নবী), ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড ও জিআর ৩২২/১৮, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর ২টি গ্রেফতারী ও রাজন মিয়া (২৪)কে জিআর-৯৪/১৯, ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড এর ১টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে আটক করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো: কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে এসআই(নিঃ)রাজিব রহমান, এসআই (নিঃ)পিযুষ কান্তি দেবনাথ এর সঙ্গীয় ফোর্সসহনবীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে চোরি ও ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:কাামাল হোসেন পিপিএম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর চোরি ও ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের পুলিশ হেফাজতের মাধ্যমে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com