পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঐ আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দরবেশপুর সাকিন এলাকায় এক পরোয়ানাভুক্ত পলাতক আসামী অবস্থান করছে। তাৎক্ষণিত পুলিশ ঐ এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ঐ আসামী হলেন- নবীগঞ্জ উপজেলা দরবেশপুর এলাকার আবুল কাশেমের পুত্র সাজন আহমেদ সোয়াগ ওরফে ফারজানকে (২৮) ।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন পিপএম জানান- গ্রেফতার হওয়া সাজন আহমেদ সোয়াগ ওরফে ফারজান (২৮) একজন জিআর- গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে। যথাযথ আইনি পক্রিয়া সম্পন্ন শেষে গ্রেফতার হওয়া ঐ আসামীকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
ক্রিয়েটিভ/ফাহাদ
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com