
নবীগঞ্জে মধ্যরাতের গোপন অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ করেছে থানা পুলিশ। এ সময় সিলেটের মোংলাবাজার ও ময়মনসিংহের গফরগাঁওয়ের দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হলেও বসতঘরের মালিক ও সন্দেহভাজন মূল হোতা আব্দুল বাছিত পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত প্রায় ৩টার দিকে গোপন সংবাদে নবীগঞ্জ থানার এএসআই সানোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম উপজেলার ইমামবাড়ী বাজার এলাকার আব্দুল বাছিতের বসতঘরে অভিযান চালায়। তল্লাশিতে ৩০ কেজি গাঁজা উদ্ধার হয়। এ ঘটনায় আটক হন সিলেটের মোংলাবাজার এলাকার আফজাল শরীফের ছেলে সেলিম মিয়া ও ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দিঘীরপাড় গ্রামের আব্দুল বারেকের ছেলে ইয়াছিন।
এ অভিযানের পর থেকে বাড়ির মালিক আব্দুল বাছিত গা-ঢাকা দিয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামরুজ্জামান জানান, “অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মূল হোতাকে গ্রেফতারের চেষ্টা চলছে।”
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com