সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসা প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকার (৬৫ বস্তা) ভারতীয় চিনি ও পিকআপ গাড়িসহ দুইজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) বিকাল ৩ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ থানাধীন ফুলতলী বাজার এলাকা থেকে ঐ চিনি বহনকারী পিকআপ গাড়িসহ দুজনকে আটক করেছে পুলিশ।
সূত্র জানায়, হাইওয়ে পুলিশ মহাসড়কে দিবাকালী মোবাইল ডিউটিকালে একটি পিকআপ গাড়িকে (ঢাকা মেট্রো-ন: ২০-৬৩৪৪) সিগন্যাল দিয়ে দাঁড় করায়। এ সময় পুলিশ চালককে গাড়ির কগজপত্র দেখানোর জন্য বললে একপর্যায়ে ঐ গাড়ির চালক পিকআপ গাড়িটির কোনো প্রকার কাগজপত্র নাই বলে জানায়। তাৎক্ষণিক পুলিশ গাড়িটি তল্লাশী করে ৬৫ বস্তা ভারতীয় চিনিসহ গাড়ির চালক ও হেল্পারকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- সুনামগঞ্জ সদরের অয়েজখালী এলাকার মোঃ ফরজ আলীর ছেলে চালক মোঃ শের জাহান (২৬) ও বিশম্ভরপুর থানার চলবন এলাকার মোঃ কুদ্দুস মিয়ার ছেলে হেল্পার মোঃ বশির (১৯)।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার এসআই হাদিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- মহাসড়কে মোবাইল ডিউটিকালে একপর্যায়ে ৬৫ বস্তা ভারতীয় চিনি যার বাজার মূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা, গাড়ির চালক ও হেল্পারসহ গাড়িটিকে আটক করা হয়েছে। আটক হওয়া চিনির গাড়ি শেরপুর হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। আজ রবিবার (১০ নভেম্বর) চালক ও হেল্পারকে যথাযথ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com