হবিগঞ্জ জেলার নবীগঞ্জে সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ জব্দ ও তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গভীর রাত থেকে ভোররাত পর্যন্ত নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও সাইনবোর্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর বানিয়াচং ক্যাম্পের মেজর কাজী ফয়ছল আহমদের নেতৃত্বে রাত ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলে এ অভিযান। এসময় দেশি মদের কারবারি গাছা রবিদাস (৪২) সহ মোট তিনজনকে আটক করা হয়। তবে দুইজন অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- দেশি মদ ২২ লিটার, মদের ওয়াস ৩৬০ লিটার, মদ তৈরির মেডিসিন: ৬ কেজি।
গ্রেফতারকৃতরা হলেন- গাছা রবিদাস (৪২), পিতা নুনুয়া রবিদাস, লাল রবিদাস (৩২), পিতা আবু রবিদাস, যোগেশ রবিদাস (২৫), পিতা আবোয়া রবিদাস।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিউটি অফিসার এসআই অনিক পাল ও এসআই সুমন মিয়া।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার মাধ্যমে এলাকায় যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিল এ চক্র। সেনাবাহিনীর এ অভিযানকে তারা স্বাগত জানিয়েছে এবং নিয়মিত এমন অভিযানের দাবি জানিয়েছে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com