বানিয়াচংয়ের ৯ খুন মামলার এজহারভুক্ত আসামী আব্দুল আওয়ালকে নিজ এলাকায় বিয়ের সভা থেকে গ্রেফতার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ।
গতকাল বুধবার বিকেল ৪টার দিকে বিরাট গ্রামের ইউপি সদস্য মুজিবুর রহমানের বাড়িতে তার ছেলেকে দেখতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
উল্লেখ্য জুলাই গণহত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার আওয়ামী সরকারের দোসরদের পাশবিকতায় বানিয়াচংয়ে গত ৪ই আগস্ট ৯জন নিহত হন।
আর সেই হত্যা মামলার অন্যতম আসামি আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও সদ্য সাবেক ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল আওয়াল।
সে বিরাট উজান পাড়া এলাকার মৃত আব্দুল হেকিমের পুত্র।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম মাঈদুল হাছান আটক ও হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন বলেন- গ্রেফতারের পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার হওয়া আসামীকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com