প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৫, ৮:১৫ পি.এম
বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলার আহ্বায়ক কমিটি সদস্য ও সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহিতুর রহমান হেলাল ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খলিলপুর ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অংগ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকালে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় ইউনিয়ন বিএনপির আহবায়ক গোলজার আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদের পরিচালনায় বক্তব্য রাখেন- মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সদস্য আবুল হোসেন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক মুহিবুর রহমান দিপলু, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহসভাপতি মাজহারুল ইসলাম রকি, ইউনিয়ন বিএনপির সদস্য মিজানুর রহমান,আবু মিয়া, হেলাল আহমদ ,আংগুর চৌধুরী, রুহেল শিকদার, আব্দুর রৌফ, আব্দুল মান্নান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল আহমেদ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফুল মিয়া,সহ সভাপতি সাদিক মিয়া, মতব্বির আলী,
৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল মিয়া, সাধারণ সম্পাদক রাজিক মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিক উদ্দিন বুলু, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান আলাল, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের মুজিবর রহমান, শেপু মিয়া প্রমুখ।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com
কপিরাইট © ২০২৫ (সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত)