
বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) মৌলভীবাজার জেলার দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ কাউন্সিলে মুমতাহানা সরকারকে সভাপতি, রোনালদো ধরকে সাধারণ সম্পাদক এবং দীপ্ত পালকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফি উদ্দীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের সাধারণ সম্পাদক মো. সারওয়ার আলম মিথুন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের পিইউও মো. মোস্তাফিজুর রহমান এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের টিইউও মো. আব্দুল মালিক।
বক্তারা বলেন, বিএনসিসি-র ক্যাডেট জীবনের শৃঙ্খলা, আনুগত্য ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা তরুণ প্রজন্মকে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নের কাজে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা, অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য এক্স-ক্যাডেটরা নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বিওয়াইসিএফ-এর কার্যক্রমে সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com