মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী সংবর্ধনা অনুষ্ঠান। যুক্তরাজ্য প্রবাস থেকে স্বদেশে আগত খলিলপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও প্রবাসী সমাজকর্মী সালাউদ্দিন কাদেরকে ঘিরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। রবিবার (১ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর বাজারস্থ আল-বারাকা রেস্টুরেন্টে ঐ সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
[caption id="attachment_2408" align="alignright" width="1024"]
ছবি: সভাপতির বক্তব্য রাখছেন- আব্দুল হামিদ পিলু।[/caption]
এতে খলিলপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল হামিদ পিলুর সভাপতিত্বে, সিনিয়র যুগ্ম-আহবায়ক এম তানভীর হাসান ও সদস্য সচিব মোফাদ আহমদ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ মাহফুজ।
এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিম মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ চৌধুরী সাহান।
এছাড়াও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আশরাফ উদ্দিন খাঁন মুন্না, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজন আহমেদ সহ খলিলপুর ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা শুধু দেশের অর্থনীতির চালিকাশক্তিই নন, তারা রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। প্রবাসফেরত সালাউদ্দিন কাদেরের মতো তরুণরা সমাজে নতুন উদ্যম যোগ করবেন বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
[caption id="attachment_2409" align="alignright" width="1024"]
ছবি: বক্তব্য রাখছেন সংবর্ধিত ব্যক্তি সালাউদ্দিন কাদের।[/caption]
সংবর্ধিত অতিথি সালাউদ্দিন কাদের তার অনুভূতি প্রকাশ করে বলেন, খলিলপুরের মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি দেশ ও সমাজের উন্নয়নে তরুণদের সাথে থেকে জাতবাদী আদর্শের একজন সৈনিক হিসেবে কাজ করে যেতে চাই।
[caption id="attachment_2410" align="alignright" width="1024"]
ছবি: প্রধান অতিথি হাফেজ আহমেদ মাহফুজের হাতে স্মারক প্রদান।[/caption]
শেষে নেতাকর্মীদের উপস্থিতিতে সংবর্ধিত ব্যক্তি ও অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়৷
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com