
হবিগঞ্জের মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত ৯ জানুয়ারি-২০২৫, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে নির্বাচন কমিশনার, আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও প্রধান শিক্ষকগণ আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।
এতে সকলের মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এ কে এম সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ আসাদুজ্জামান, সহ-সভাপতি ছানোয়ার মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি হারুন-আর-রশিদ, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সহ-সভাপতি মোঃ খোরশেদুল আলম, সহ-সভাপতি উদয় শংকর দত্ত, সহ সভাপতি মিহির চন্দ্র দেব, সাধারণ সম্পাদক মোঃ ফখরুজ্জামান, সহ সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক এ কে এম কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জামিল উদ্দিন, সহ সাংগঠনিক মোঃ ফারুক আহমেদ, অর্থ সম্পাদক মোঃ খলিলুর রহমান, সহ অর্থ সম্পাদক নুরুল আমিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহ সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক আব্দুল আলিম, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মোঃ আজিজুর রহমান, আইসিটি বিষয়ক সম্পাদক সৈয়দ এমদাদুজ্জামান, সহ আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ বাবুল হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ইমদাদুল হক, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ নুরুন্নবী, ক্রীড়া সম্পাদক মোঃ তাউছ মিয়া, সহ ক্রীড়া সম্পাদক সাদেক বিল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক শুভ্রা রানী শীল, দপ্তর সম্পাদক এ এস এম নাজমুল হাসান, সহ দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, প্রচার সম্পাদক জালাল উদ্দিন লস্কর, সহ প্রচার সম্পাদক রায়হান আহমেদ, সদস্য মোঃ ফরিদ হোসেন, সদস্য মোঃ হাবিবুর রহমান (গণিত), সদস্য এইচএম আশিকুর রহমান, সদস্য মোঃ মোজাম্মেল হক প্রমুখ।
সভাপতি মোঃ মিজানুর রহমান বলেন, মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের যেকোন প্রয়োজনে আমরা পাশে আছি। আমরা আমাদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ।সাধারণ সম্পাদক মোঃ ফখরুজ্জামান বলেন, সমিতির কার্যক্রমকে বেগবান করাসহ উপজেলার শিক্ষকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে চাই।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com