হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম নবাগত এসিল্যান্ড হিসাবে যোগ দিয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারী ) এসিল্যন্ড হিসেবে দায়িত্ব গ্রহন করেন তিনি। তাঁর যোগদান উপলক্ষে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি ৩৮তম বিসিএস ক্যাডার উত্তীর্ণ হন।
এর আগে তিনি আজমিরীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে মাধবপুর উপজেলায় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব গ্রহন করেন ।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, সরকারি নিয়ম ও ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com