হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ৩ নারী শ্রম নিহতের ঘটনা ঘটেছে৷ শনিবার (১১ জানুয়ারি) সকালে ঐ ঘটনা ঘটে। এতে শ্রমিকরা প্রায় ঘণ্টাব্যাপী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।
জানা যায়, শাহজিবাজার বাদশা পাইওনিয়ার কোম্পানিতে কর্মরত ৩ নারী শ্রমিক প্রতিদিনের ন্যায় ব্যাটারি চালিত অটোরিকশা যোগে সকালবেলা কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘন কুয়াশার মধ্যে দ্রুতগামী অজ্ঞাতনামা একটি গাড়ি ঐ ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে ফেলে যায়। এতে অটোরিকশায় থাকা ৩ নারী শ্রমিক নিহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার মেয়ে ঊর্মি আক্তার (২০), নবীগঞ্জ উপজেলার জন্তরি গ্রামের কাইয়ুম উল্লাহর মেয়ে দিলারা বেগম (৩২) ও বাদশা পাইওনিয়ার কম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫)।
এ দিকে ঘটনার পর শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন রাখে। খবর পরে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ডিউটি অফিসার সাইদুল হক জানন- নিহতদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com