
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আবাসিক এলাকাধীন ঈদগাহ রোডস্থ একটি বাসায় সংঘটিত হওয়া ডাকাতি মামলায় ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (২৬ এপ্রিল) সহ বিভিন্ন সময়ে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জের রানীগঞ্জ ইউপির কামরাখাই গ্রামের ময়না মিয়ার পুত্র রায়হান আহমদ (২৩), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের সঞ্জব উল্লার পুত্র আফাজ মিয়া (৪৯) ও বিশ্বনাথের চাঞ্চল্যকর ব্যবসায়ী মনিরুজ্জামান লিলু হত্যা মামলার মূলপরিকল্পনাকারী আক্কুল মিয়া ওরফে আকুল (৩৪)।
এদিকে রবিবার (২৭ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের মৌলভীবাজার আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। এসময় আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি গণমাধ্যমকে- নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত সরকার।
সূত্রে জানা যায়- চলতি বছরের ৩ ফেব্রুয়ারি মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর আবাসিক এলাকায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় মামলা হলে পুলিশ ওই ডাকাতি মামলায় তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন জাগায় অভিযান পরিচালনা গ্রেফতার করেছে।
এছাড়াও আকুল নামে একজন বিশ্বনাথের ব্যবসায়ী লিলু হত্যা মামলার মূলহোতা হিসেবেও পরিচিত। তার বিরুদ্ধে ডাকাতি ও হত্যা মামলা সহ মোট ১৪টি মামলা চলমান রয়েছে। পাশাপাশি বিভিন্ন থানায় ৯টি মামলায় ওয়ারেন্টও রয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস বলেন- গ্রেফতারকৃতদের পৃথক জাগায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com