মৌলভীবাজার সদর উপজেলা তরুণদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্থানীয় আল-বারাকা রেস্টুরেন্টে মহসিন মিয়াকে আহবায়ক ও হৃদয় আহমদ তালুকদারকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট ঐ কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ডা: আবুবক্কর সিদ্দিক ও সাধারন সম্পাদক মো: আমিনুল ইসলামের যৌথ সিদ্ধান্তের আলোকে জেলা তরুনদলের সভাপতি রাসেল আহমদ সাগর ও সাধারন সম্পাদক শেখ জুয়েল আহমদ এর স্বাক্ষরিত প্যাডের মাধ্যমে ঐ কমিটির তালিকা ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তরুনদলের সিনিয়র সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সভাপতি শেখ সাহেদ মিয়া, কেন্দ্রীয় তরুনদলের সদস্য সেজিম মিয়া, মৌলভীবাজার জেলা তরুনদলের সহ সভাপতি সুমন আহমদ, নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক মীর তোফায়েল আহমেদ, ১ম যুগ্ন আহবায়ক রফিক ইসলাম সিজিল সহ নবগঠিত আহবায়ক কমিটির অন্যান্য যুগ্ন আহবায়ক ও সদস্যবৃন্দরা।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com