
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মৌলভীবাজারের শেরপুরে প্রায় ৫ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকালে সদর উপজেলার আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ঐ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির রহমান শাহীনের আয়োজনে এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে নাসির আহমেদ শাহীন বলেন- শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের আদর্শই আমাদের আদর্শ। আর এই আদর্শ বুকে ধারণ করে মানুষের কল্যাণে মানবসেবায় কাজ করাই হচ্ছে আসল নীতি ও নৈতিকতা।
এ লক্ষ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজকের এই ঈদ উপহার বিতরণ।
সর্বোপরি তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চান।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com