মৌলভীবাজার প্রতিনিধি:
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। মৌলভীবাজারের রাজনগর উপজেলার কড়াইয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ১২০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। চলাচলে অক্ষম দুই নারীর ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়ার ঘটনাটি উপস্থিত মানুষের মধ্যে মানবিকতার অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর রাডার ইউনিট এবং বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের জন্য আয়োজিত মেডিকেল ক্যাম্পে চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী আব্দুল্লাহ আল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট ফাতেমা আক্তার লিমাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
অনুষ্ঠান চলাকালে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী চলাচলে অক্ষম দুই নারী ত্রাণ নিতে আসতে না পারায় বিমান বাহিনীর দুই জ্যেষ্ঠ কর্মকর্তা তাদের ঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেন। এ মানবিক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের প্রশংসা কুড়িয়েছে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com