মৌলভীবাজার সদর উপজেলার অধীনস্থ ১২টি ইউনিয়ন ও উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল বাতিলের দাবীতে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুন) সদর উপজেলা বিএনপির উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ঐ অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এতে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মুহিতুর রহমান হেলাল এর সভাপতিত্বে ও মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সদস্য ওয়াহিদুর রহমান জুনেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, মাহবুব ইজদানী ইমরান, সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য হুমায়ূন কবির,
শেখ সাহাব উদ্দিন আহমদ, চুনু মিয়া, সাবেক চেয়ারম্যান এনামুল হক রাজা, সদর উপজেলা বিএনপির অন্যতম নেতা মহসিন আহমদ বাবলু, আব্দুল ওয়াহিদ, মনুমুখ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজু আহমদ, ১নং খলিলপুর ইউনিয়ন বিএনপি নেতা ওয়াহিদ মিয়া, ২নং মনুমুখ ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান মেম্বার, আব্দুল কাইয়ুম, ৩নং কামালপুর ইউনিয়ন বিএনপি নেতা লিকছন ও রাহেল হোসেন, কনকপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী হোসেন ও কনকপুর ইউনিয়ন বিএনপি নেতা শুভ আহমদ, গিয়াসনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল, সাধারন সম্পাদক ময়নুল ইসলাম, আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহমদ, গৌছুল আজম ও শিপু চৌধুরী, একাটুনা ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা শাহাদ আহমদ মেম্বার, জুয়েল আহমদ, সৈয়দ রিপন আলী, ৭নং ওয়ার্ড সভাপতি লোকমান আহমদ।
এ সময় বক্তারা দাবী করেন অবিলম্বে মৌলভীবাজার সদর উপজেলার অধীনস্থ ১২টি ইউনিয়ন ও উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল বাতিল করে নিরপেক্ষ ও নির্যাতিত নেতৃবৃন্দকে অন্তভুক্ত ও সমন্ময় করে ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে আগামীতে নতুন করে কাউন্সিলের তারিখ ঘোষনার করার। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com