মৌলভীবাজার সদর উপজেলার নতুন ব্রিজ এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আমেরিকা প্রবাসী এক যুবক মারা গেছে । সে সদর উপজেলার আখাইলকুরা গ্রামের মৃত কমরু মিয়া চৌধুরীর ছেল সাকিব চৌধুরী সোহান (১৭)।
বুধবার (১৩ নভেম্বর) রাতে কামালপুর নতুন ব্রিজ এ ঘটনাটি ঘটে।
নিহত সোহানের মামা এমদাদুর রহমান রেনু জানান, সোহান কিছুদিন হয় তাঁর মাকে নিয়ে আমেরিকা থেকে দেশে বেড়াতে এসেছে।
বুধবার রাতে সে তাঁর নানাবাড়ি নালিহুরী থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কামালপুর নতুন ব্রিজ এর মধ্যস্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সে মারা যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com