সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্র মোটরসাইকেল আরোহী হামদান সোহান ( ২১) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই জন আহত হয়।
শনিবার (৯ নভেম্বর) সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চৈত্রঘাট ব্রীজের পাশে এ ঘটনাটি ঘটে।
নিহত হামদান সোহান মৌলভীবাজার শহরের মুসলিম কোয়াটার এলাকার মঈন আহমদ এর ছেলে ।সে মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ।এ সময় তার আপন ছোট ভাই ও তার এক বন্ধু গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা জানান, সকালে হামদান সোহান তার আপন ছোট ভাই ও বন্ধু কে নিয়ে একটি মোটরসাইকেলে চৈত্রঘাট ব্রীজের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয় । পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সোহানকে মৃত ঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক।
মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com