
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ স্লোগানে মৌলভীবাজার সদর উপজেলার সামাজিক সংগঠন সোনার বাংলা আদর্শ ক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ শুরু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় বাউরভাগ রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান।
বৃক্ষরোপণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ক্লাবের সহসভাপতি হুমায়ুন কবির হৃদয়ের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ও ক্লাবের সহসাধারণ সম্পাদক কাওছার মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় সোনার বাংলা আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ টিপু, সাংগঠনিক সম্পাদক ইয়ারুফ মিয়া, সুফায়েল আহমেদ, ফয়েজ আহমেদ, হাসান আহমদ, ওমর মিসবা ও মাহফুজুর রহমান তপুসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। আয়োজকেরা জানান, সপ্তাহব্যাপী এ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কার্যালয় ও জনসাধারণের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com