
মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলায় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৯ জানুয়ারি) বিকালে খলিলপুর ইউপির গ্রামশেরপুর এলাকা থেকে পুলিশ ঐ আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী হলেন- মৌলভীবাজার সদর উপজেলার গ্রামশেরপুর এলাকার মৃত অজিত আচার্য্যের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক অনন্ত আচার্য্য (৩২)।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে- মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) শিপু কুমার দাস বলেন-গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনন্ত আচার্য্যকে (৩২) গ্রামশেরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন- গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলার বাদী ইয়ামিন সাকিব এর দায়ের করা একটি মামলা রয়েছে এবং ঐ মামলায় তিনি এজহারভুক্ত ৩২ নং আসামী। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com