মৌলভীবাজারে ব্যবসায়ী ফয়জুর রহমান রুবেলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় শহরের চৌমুহনা চত্বরে জেলার সকল ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা ফয়জুর রহমান রুবেল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, একজন সৎ ও জনপ্রিয় ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা শুধু পরিবার নয়, পুরো ব্যবসায়ী সমাজের জন্য বড় ক্ষতি।
প্রতিবাদ সভায় বক্তারা মৌলভীবাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সেই দাবি তোলেন।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com