লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, লেবানন আরেক গাজায় পরিণত হলে বিশ্ববাসী তা নিতে পারবে না।
গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন ও ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। হিজবুল্লাহ লেবানন থেকে রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে। জবাবে ইসরায়েলি সেনারা কামানের গোলা নিক্ষেপ এবং বিমান হামলা চালাচ্ছে। হামলায় উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে। বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com