হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী শেখ হৃদয়ের দায়ের করা মামলায় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে তাকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার হওয়া ঐ আসামি হলেন- শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পৌরসভার দক্ষিণ বড়চর গ্রামের আনোয়ার হোসেনে পুত্র সারোয়ার হোসেন এ্যানি।
জানা যায়, গত (১৭ সেপ্টেম্বর) ছাত্র আন্দোলনের কর্মী দ্বাদশ শ্রেণির ছাত্র আতাউর রহমান হৃদয় ওরফে শেখ হৃদয় বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় ১১৬ জনকে আসামী করে একটি মামলাটি দায়ের করেন। এর আগে গত ৪ আগষ্ট বিকেল ৩ টায় শায়েস্তাগঞ্জের রেলওয়ে পার্কিং এলাকায় বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন করতে ছাত্র-জনতা একত্রিত হন। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলায় শেখ হৃদয় আহত হন। মারাত্মক আঘাত পান বাম চোখে আঘাতের কারনে তার চোখটি নষ্ট হয়ে যায়।
গ্রেফাতারের বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ। তিনি বলেন -আসামি পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাকে যথাসময়ে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com