
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রায়েছ মিয়া (৪২), পিতা মৃত আরজু মিয়া, সাং জিয়াপুর, থানা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ এবং লিটন মিয়া (২৮), পিতা হান্নান মিয়া, সাং চৈতন্যপুর, থানা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ। গোপন সংবাদের ভিত্তিতে ২২ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে শেরপুর গোলচত্বরে সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
পুলিশের তল্লাশিতে মোটরসাইকেলের পেছনের সিটে রাখা পলিথিন ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নবীগঞ্জ এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে গাঁজা বহন করছিল। সিডিএমএস পর্যালোচনায় তাদের বিরুদ্ধে একাধিক পূর্বের মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাস।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com