মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মডেল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২ অক্টোবর) আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রকার জ্ঞান ও নৈতিকতার মেলবন্ধনে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাজী মাঈনুদ্দিন সাহেবের সভাপতিত্বে ও মাওলানা মোঃ ওলিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুকিমপুর ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল জলিল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি কবি ও সাহিত্যিক নুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন- দ্যা স্কলার্স জোনের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মোঃ অলিউর রহমান (অলি), প্রতিষ্ঠানের সুপার মাওলানা শুয়াইবুর রহমান, সহ-সুপার সৈয়দ জাফর কল্লোল, শিক্ষক মোঃ রবিউল ইসলাম সোহেল, মাওলানা নুরুল ইসলাম আপন সহ আরও অনেকেই।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জীবনদর্শনই মানবতার মুক্তির পথ। শিক্ষার্থীদের মাঝে সেই আদর্শ ছড়িয়ে দিতে কুইজ প্রতিযোগিতা কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, কুইজ প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফলাফলে প্রথম স্থান অর্জন করেন নুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ ঝুমন আহমদ। দ্বিতীয় হন ইয়ামিন আহমেদ চৌধুরী (পিটুয়া দারুসসুন্নাহ আলিম মাদ্রাসা) এবং তৃতীয় স্থান পান ফারদিন খান সাইফ (লতিফিয়া হিফজুল কুরআন)। এছাড়াও ৪র্থ থেকে ১৩তম স্থান অর্জন করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
একপর্যায়ে সেরাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও শিক্ষকবৃন্দ। শেষে মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
# ক্রিয়েটিভ নিউজ২৪/ফাহাদ
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com