শেরপুরে ৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ১১টায় শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস সঙ্গীয় পুলিশের একটি দল নিয়ে শেরপুর বাজার এলাকার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকাধীন পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেড নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে পুলিশ অবস্থান করলে তাৎক্ষণিক ঐ ব্যবসা প্রতিষ্ঠানের সামন হতে ২ জন ব্যক্তি তারাহুরো করে স্থান ত্যাগের চেষ্টা করে।
এ সময় পুলিশ ঐ দুজনকে সন্দেহজনক মনে করে তল্লাশি চালায়। এতে ৪ কেজি গাঁজা উদ্ধার সহ তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার সদর থানাধীন বালুয়াকান্দা এলাকার ফজলু মিয়ার স্ত্রী অনন্যা আক্তার (৩০) ও হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন গাজীপুর ইউপির হাফতেরা এলাকার আব্দুল মোতালিবের ছেলে আক্তার মিয়া (২৮)।
মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস এতথ্য নিশ্চিত করে জানান- আটকদের বিরুদ্ধে বর্তমানে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com