শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :
"জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি" প্রতিপাদ্যে ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ পালিত হয়েছে।
৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে ঝিনাইদহের শৈলকুপার বালিয়াডাঙ্গা বিএসডি ক্লাব এন্ড পাঠাগার এর আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনাসভা, পাঠচক্র, পুরস্কার বিতরণী ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
বিএসডি ক্লাব এন্ড পাঠাগার এর সভাপতি আলমগীর অরণ্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসডি ক্লাব এন্ড পাঠাগারের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক খাইরুল ইসলাম বাকুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি সরোয়ার সবুজ ও কবি বায়েজিদ চাষা।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- বিএসডি ক্লাব এন্ড পাঠাগারের সাধারণ সম্পাদক মতিউর রহমান অন্যান্যের মধ্যে ছাত্রনেতা ফয়সাল প্রান্ত বাবর, জিসান আহমেদ, সাজ্জাদুল আল হাবীব, এ এস আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র ছাত্রী ও শিক্ষার্থীদের মায়েরা পাঠচক্রে অংশগ্রহণ করে। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামুলক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার ও ১০ জন গরীব ও মেধাবী ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com