দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জেরদারকরণ প্রকল্পের আওতায় শৈলকুপায় দুই দিনব্যাপী "পুষ্টি সমৃদ্ধ ফসল চাষ এবং নিরাপদ খাদ্য উৎপাদন" শীর্ষক কৃষক -কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ অক্টোবর ) শৈলকুপা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষক প্রশিক্ষণ হল রুমে এ কর্মশালার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
১৪-১৫ অক্টোবর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রথম দিনে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ বিষয়ে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায়,জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ মোশাররফ হোসেন,উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুজ্জামান,অতিরিক্ত কৃষি অফিসার আবুল হাসনাত প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ১৭কোটি মানুষ। দিন দিন আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। বর্তমানে যে-সব আবাদি জমি রয়েছে এ জমির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশে এক ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। এ কথার অনেক গভীরতা আছে। আমাদের বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়িয়ে খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির বিষয়ে সচেতন হতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে সুচারুভাবে দায়িত্ব পালন করতে হবে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com