
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর শ্রীহট ইকোনোমিক জোনে বিদ্যুতের তার চুরির ঘটনায় এক আসামীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলেন- মৌলভীবাজার সদর উপজেলার গ্রামশেরপুর এলাকার মৃত আলা উদ্দিনের ছেলে আতাউর রহমান (৩৮)।
পুলিশ জানায়, গত ২৬ আগস্ট রাত ১০টা থেকে ১১টার মধ্যে হামজা নিট ডাইং মিলস লিমিটেডের পূর্ব পাশের বাউন্ডারী প্রাচীরে স্থাপিত একটি বৈদ্যুতিক লাইট হঠাৎ নিভে যায়। এসময় প্রহরী বিষয়টি কর্তৃপক্ষকে জানালে পরদিন সকালে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন- বিদ্যুতের লাইন কেটে প্রায় ৪০০ ফুট তার চুরি হয়েছে। চোরাই তারের মূল্য প্রায় ১৭ হাজার টাকা বলে জানা গেছে।
ঘটনার পর দায়ের করা মামলার তদন্তভার পান শেরপুর ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শিপ কুমার দাস। বিভিন্ন তথ্যের ভিত্তিতে পুলিশ গত ২৮ আগস্ট রাত আড়াইটার দিকে শেরপুর এলাকার নিজ বাড়ি থেকে আসামীকে গ্রেফতার করে।
প্রথমে জিজ্ঞাসাবাদে আসামী বিভ্রান্তিকর তথ্য দিলেও পরবর্তীতে স্বীকার করে যে তিনিই বিদ্যুতের তার কেটে নিয়ে গেছেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে শেরপুর বাজারস্থ একটি ভাঙারির দোকান থেকে উদ্ধার করা হয় চোরাই ৪০০ ফুট তার। পুলিশ জব্দ তালিকা মূলে উদ্ধার নিশ্চিত করেছে।
তদন্ত কর্মকর্তা জানান, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামীকে জামিনে মুক্তি দেয়া হলে সে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আদালতে তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে।
ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এলাকাবাসীর দাবি-শুধু চোর নয়, চোরাই মাল কেনাবেচায় জড়িতদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপ কুমার দাস।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com