নিজস্ব প্রতিবেদক:
সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরি পরিষদ ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এবং সাধারণ সম্পাদক পদে বিজয় টিভির সিলেট প্রতিনিধি এম. সাইফুর রহমান তালুকদার পুনরায় নির্বাচিত হয়েছেন।
ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার আফতাব চৌধুরী ও মুহিবুর রহমান উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার (একাত্তর টেলিভিশন), সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু (আলোকিত বাংলাদেশ), সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি (ঢাকা পোস্ট), কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল (টাইম বাংলা নিউজ), পাঠাগার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ (একাত্তরের কথা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. কামরুল আলম (আলোকিত সিলেট), দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন মান্না (ডেইলি ক্যাম্পাস)।
সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাদিকুর রহমান চৌধুরী (দিনকাল), মো. মশাহিদ আলী (বার্তা২৪) ও সৈয়দ রাসেল আহমদ (আজকের সিলেট)।
ভোটগ্রহণ চলাকালে নির্বাচন পরিদর্শন করেন এসএমপির মুখপাত্র ও ডিসি (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের আপিল বোর্ডের সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার ও অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান রুবেল, এনসিপি সিলেট জেলা শাখার জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক আব্দুর রহিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআই-এর সাবেক পরিচালক খন্দকার শিপার আহমদ।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “অনলাইন সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, ডিজিটাল নিরাপত্তা ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরিতে আমরা আরও সক্রিয় ভূমিকা রাখব।”
সাংবাদিক সমাজের মতে, পুনর্নির্বাচনের মাধ্যমে সিলেট অনলাইন প্রেসক্লাবে অভিজ্ঞ নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকলো, যা ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করবে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com