
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের আওতাধীন জয়কলস হাইওয়ে থানা পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ সদর দপ্তর, ঢাকার ডিআইজি (অপারেশনস) হাবিবুর রহমান খান। রোববার (৩০ নভেম্বর) তিনি ঐ থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরীর নেতৃত্বে সুসজ্জিত পুলিশ সদস্যদের একটি দল অতিথিকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি থানার কম্পাউন্ড, ব্যারাক, অস্ত্রাগার ও পুলিশ মেস পরিদর্শন করেন।
এ সময় তিনি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র যাচাই করেন এবং সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে তিনি থানার পরিদর্শন বইয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ লিপিবদ্ধ করেন। এর আগে শনিবার (২৯ নভেম্বর) তিনি তামাবিল হাইওয়ে থানা পরিদর্শন করেন।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, ডিআইজি (অপারেশনস) মহোদয়ের এই পরিদর্শন আমাদের মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও সেবামুখী করতে সহায়ক হবে।
উল্লেখ্য, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন থানার প্রশাসনিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি যাচাই করে থাকেন।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com