
সিলেট-১ আসন-এ নির্বাচনের পর বিরল এক রাজনৈতিক সংস্কৃতির নজির স্থাপিত হয়েছে। বিজয়ী প্রার্থীকে পরাজিত প্রার্থীর শুভেচ্ছা জানানোর ঘটনাটি ইতোমধ্যে জনমনে ইতিবাচক সাড়া ফেলেছে।
জনতার রায়ে বিজয়ী হয়েছেন খন্দকার আবদুল মুক্তাদির। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। পরাজয় মেনে নিয়ে বিজয়ীকে অভিনন্দন জানানোকে সচেতন মহল সাহসী ও মহৎ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণতন্ত্রের সৌন্দর্য এখানেই—ভোটের লড়াই শেষ, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য অটুট। এমন সংস্কৃতি বাংলাদেশজুড়ে ছড়িয়ে পড়লে রাজনৈতিক পরিবেশ আরও ইতিবাচক ও সহনশীল হবে বলে মনে করছেন অনেকে।
সিলেট-১ আসনের এই ঘটনা প্রমাণ করেছে, মতভেদ থাকলেও সম্মান ও ভ্রাতৃত্ববোধই হতে পারে রাজনীতির সবচেয়ে বড় শক্তি।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com